২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

চট্টগ্রাম, অক্টোবর ০২ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাত আটটার দিকে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শফিউল আলমের কাছ থেকে হেরোইন বিক্রির ৬৩ হাজার টাকাও উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরাইপাড়ার পদ্মপুকুর এলাকা থেকে সাত প্যাকেট হেরোইনসহ শফিউলকে গ্রেপ্তার করা হয়। ওই প্যাকেটে ২০০ গ্রাম হেরোইন রয়েছে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে শফিউল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে শরীফুল ইসলাম জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৩২ ঘ.