সাভারে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
পৌর এলাকার তালবাগ মহল্লা থেকে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ একটি এলজিসহ মোহাম্মদ আলী (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ।
পুলিশ জানিয়েছে তার বাড়ি রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কচুক্ষেত এলাকায়। বাবার নাম আঃ হান্নান।
তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালবাগ মহল্লায় একটি নার্সারির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে নিজেকে পেশাদার সন্ত্রাসী বলে স্বীকার করেছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে সাভার থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
