সীতাকুন্ডে মহাজোট-শিবির সংঘর্ষ
সীতাকুন্ড উপজেলায় মহাজোট ও ইসলামী ছাত্র শিবিরের কর্মী-- সমর্থকদের মধ্যে শুক্রবার বিকেলে ধাওয়া --পাল্টা ধাওয়ার ঘটনায় একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ধাওয়া-- পাল্টা ধাওয়া চলাকালে শিবিরের কর্মীদের ছোঁড়া পাথরের আঘাতে স্থানীয় মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনের মাথা ফেটে যায়।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইকুল আহমদ ভূঁইয়া জানান, হাই স্কুল মাঠের কাছে সমাবেশের একপর্যায়ে উভয় দলের কর্মী-সমর্থকদের মধ্যে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তবে পুলিশ তৎপর থাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
বিকেলে সীতাকুন্ড সদরের মাত্র ৭০০ গজ দূরত্বে কলেজ রোডের মোড়ে মহাজোটের সমাবেশ এবং হাই স্কুল মাঠে শিবিরের কর্মী সম্মেলন চলার সময় এ ঘটনা ঘটে।
