ফুলের তোড়া না পেয়ে এসপির অভিমান
ফুলের তোড়া না পেয়ে অভিমানে বৃহস্পতিবার এক অনুষ্ঠানস্থল ছেড়ে গেলেন কুড়িগ্রামের পুলিশ সুপার ভানু লাল দাস।
রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গায় অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক আনোয়ারুল ইসলাম বকসীর ‘কুড়িগ্রাম কৃষি কর্মসংস্থান প্রকল্প’ এর উদ্বোধন ছিল বৃহস্পতিবার। অনুষ্ঠানে জেলা প্রশাসক এ আর মোল্লা প্রধান অতিথি ও পুলিশ সুপার ভানু লাল দাস বিশেষ অতিথি ছিলেন।
দুপুর ১টায় অতিথিরা আসলে স্কুলের শিশু শিক্ষার্থীরা ভুল করে বিশেষ অতিথির হাতে ফুলের তোড়া না দেওয়ায় তিনি প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ছেড়ে যান।
এমনকি অনুষ্ঠানস্থলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাজারহাট থানার ওসি আশরাফুল আলমসহ অন্যান্য পুলিশ সদস্যদেরও প্রত্যাহার করে নেওয়া হয়।
এ ব্যাপারে ওসি আশরাফুল আলম বলেন, “আমি নিরুপায়।”
