২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল নিয়ন্ত্রণে সোমবার থেকে ঢাকায় ২১টি মোবাইল আদালত

২১টি ভ্রাম্যমান আদালত সোমবার ঢাকায় ভেজাল বিরোধী অভিযান ও সঠিক মূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩৫টি মোবাইল আদালত বসানোর নির্দেশ দেওয়া হলেও ম্যাজিস্ট্রেট ও পরিদর্শকের মতো জনবলের অভাবে সবগুলো চালু হয়নি।

রাজধানীর পাশাপাশি বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে এই রকম ভ্রাম্যমান আদালত চালুর জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের এর মধ্যেই নির্দেশ  দেওয়া হয়েছে।

মূলত. পুরো রমজান মাসে এই ভ্রাম্যমান আদালত ভোজল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা ছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,পণ্যের মূল্য তালিকা স্থিতিশীল রাখার জন্য সার্বক্ষণিক কাজ করবে। বেআইনী কাজের জন্য তাদের আদালত জরিমানা ও দণ্ড দিতে পারবে।

গতকাল একাধিক ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট নফহবংি২৪.পড়স-জানান, সিটি করপোরেশন, বিএসটিআই ও বিআরটিএ-এর পরিদর্শকরা না আসার কারণে ব্যাপক সমস্যা হয়েছে। ফলে ভ্রাম্যমান আদালতের জরিমান আদায় হয়েছে একেবারে নগন্য।