২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার অধ্যাপককে প্রানণাশের হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন অধ্যাপককে প্রাণনাশের হুমকি দিয়েছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) সদস্যরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 11:25 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

রোববার বিকেলে ও সোমবার এসব শিক্ষকের বাসায় টেলিফোন ও মোবাইলে ফোন করে সন্ত্রাসীরা হত্যার হুমকি দেয়। এ নিয়ে শিক্ষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মুন্সি মঞ্জুরুল হক, ইয়াকুব আলী (ইমরেটাস) এবং সোমবার সন্ধ্যায় নৃ-বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এএইচএম জেহাদুল করিম ও ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক রেজাউল করিমের কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য তপন মালিথা পরিচয় দিয়ে ফোনে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে।

শিক্ষকরা চাঁদা দিতে অস্বীকার করলে সে প্রাণণাশের হুমকি দেয় এবং চাঁদা না দিলে শিক্ষকদের বাসায় হামলা হতে পারে বলেও হুঁশিয়ার করে দেয়।  

শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে এসব বিষয়ে অবগত করা হয়েছে।

রাবি প্রক্টর প্রফেসর এনামুল হক জানান, ‘শিক্ষকদের হুমকির বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’