সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ জন নিহত
যশোরে বৃহস্পতিবার মোটর সাইকেল--বাস সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী এবং সিরাজগঞ্জে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে পিতা--পুত্র নিহত হয়েছে।
বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, এইচএসসি পরীক্ষার্থী মনিরুজ্জামান বাপ্পী পরীক্ষার ফলাফল নিয়ে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে মোটর সাইকেলে করে রুপদিয়ায় তার বাড়িতে ফিরছিলো। কিন্তু তার আর বাড়ি ফেরা হয়নি। ফলাফল জানাতে পারেনি তার পিতা--মাতাকে। পথেই সুরেলির মোড়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়।
বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার রায়গঞ্জ উপজেলার ষোল মাইল মহাসড়কে বুধবার রাত ১০ টার দিকে বগুড়া থেকে সিরাজগঞ্জগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে পিতা--পুত্র ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতরা হলেন পিতা আব্দুস সামাদ (৫৫) ও পুত্র কাউসার আলী (৮)। তারা রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামের বাসিন্দা।
