২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে স্বামীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাঝিপাড়া গ্রামে শুক্রবার বিকালে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে স্বামীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 12:01 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

স্বামীর জীবনের বিনিময়ে স্ত্রী প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা এখন আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,  গৌরচন্দ্র সুত্রধরের (৩৮) স্ত্রী বিনতী সূত্রধর কাপড় তোলার সময় বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। বিনতীর আর্তনাদে গৌরচন্দ্র স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিনতীকে আশংকাজনক অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত গৌরচন্দ্র সুত্রধরের আদিবাড়ী যশোরের কেশবপুর উপজেলার সদর গ্রাম। তার বাবা সুরেন্দ্র নাথ।