কড়া পুলিশ পাহারায় শাহজালাল বিশ্ববিদ্যালয় খুলেছে, বিক্ষোভ অব্যাহত
কড়া নিরাপত্তার মধ্যে বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়েছে। ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘট ও ছাত্রদল-ছাত্র শিবিরের পাল্টা মহড়ার মধ্যেও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আগমণ ছিল লক্ষণীয়।
তাদের সঙ্গে অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকরা ক্লাস গ্রহণ থেকে বিরত থাকলেও ডানপন্থী শিক্ষক নিয়ন্ত্রিত ছয়টি বিভাগে ক্লাস হয়েছে।
দীর্ঘ ৮৭ দিন বন্ধ থাকার পর খোলার প্রথমদিনে ক্যাম্পাসে, প্রধান ফটক ও উপাচার্যের কার্যালয়ের সামনে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে উপাচার্য প্রফেসর ড. মোসলেহউদ্দিন আহমদের অপসারণ এবং সৎ ও যোগ্য উপাচার্য নিয়োগের দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরী থেকে শাবি ক্যাম্পাস অভিমুখী একটি বিরাট মিছিল সকাল সাড়ে ৮ টার দিকে অগ্রসর হলে আখালিয়ায় বিডিআর ক্যাম্পের কাছে পুলিশ আটকে দেয়। ছাত্র সংগ্রাম পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় সেখানে এক সমাবেশ করে। পরিষদের সমন্বয়ক মহানগর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বর্তমান উপাচার্যের অধীনে কোন ক্লাস না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তারা শাহজালাল বিশ্ববিদ্যালয় নিয়ে সরকারের অশুভ খেলা বন্ধ এবং দুর্নীতিবাজ উপাচ॥র্যের অপসারণ দাবি করেন। এসময় সিলেট - সুনামগঞ্জ সড়কে এক ঘন্টা যান চলাচল ব্যাহত হয়।
অপরদিকে ভিসি সমর্থক ছাত্রদল ও ছাত্রশিবির সকাল থেকেই ক্যাম্পাসে মহড়া দেয়। সকাল ১১টার দিকে ক্যাম্পাসে বিবিএ বিভাগের ছাত্র - শিক্ষকদের একটি র্যালি বের করা হয়। পরে াএয়াজিত এক সমাবেশে বক্তারা মেধাবী ছাত্র মোশাররফ হোসেন শামীম হত্যাকান্ডের ুসষ্ঠু বিচার এবং তার শোকাহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
উপাচার্য ড. মোসলেহউদ্দিন আহমেদ দুপুরে বিশ্ববিদ্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রক্টরিয়াল বডি এরই মধ্যে ছাত্রদের সঙ্গে ডায়ালগ শুরু করেছে। খুব শীগগিরই ক্লাস শুরু হবে বলে আশা করছি। তিনি বলেন, তার বিরুদ্ধে কারও কোন অভিযোগ থাকলে সিন্ডিকেট বা চ্যান্সেলরের কাছে লিখিতভাবে জানাতে পারে। তিনি তার বিরুদ্ধে আনা দুর্নীতির াভিযোগ অস্বীকার করে বলেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি জানান, গত ১২ মে থেকে ১৪ মে সংঘটিত ঘটনাবলীর তদন্ত রিপোর্ট আগামী তিন সপ্তাহের মধ্যেই দেওয়া হবে।
