২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ধর্ষণের দায়ে ১ ব্যক্তির যাবজ্জীবন

চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জনিমানার আদেশ দিয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 04:48 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সেইসঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুটিকে বৈধ ঘোষণা করে ২১ বছর পর্যন্ত তার ভরণ -- পোষনের জন্য আসামিকে নির্দেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জহির গাজী। মামলার অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মাহবুব উল ইসলাম বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২২ মার্চ আসামি জহির গাজী চাঁদপুর সদর উপজেলার আশিকাটি গ্রামের এক কিশোরীকে (১৪) ধর্ষণ করে। ওই বছরের ৯ ডিসেম্বর সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়।