কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধের পর গুলিবিদ্ধ ৪ সন্ত্রাসী আটক
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বৃহস্পতিবার র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় চার সন্ত্রাসীকে গ্রেপ্তার ও চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে রয়েছে -- একটি বিদেশী পিস্তল, দু’টি বন্দুক, একটি সাটার-গান এবং কয়েক রাউন্ড গুলি।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে-- ‘পান্না গ্র“প’ এর প্রধান শুকমান (৩৫), আমিনুল, ইজাজ এবং মোহন। এদের মধ্যে শুকমানকে আশংকাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী র্যাব-৫ এর মেজর রাশেদ বিডিনিউজকে জানান, দুপুর সাড়ে ৩টার দিকে ভেড়ামারা উপজেলার ঝুনাইদহবাজারের কাছে হরিপুর গ্রামে ওই দলটিকে ধরতে গেলে তাদের সাথে র্যাবের বন্দুকযুদ্ধ হয়।
র্যাব কার্যালয় জানায়, অজ্ঞাত ব্যক্তির খবর পেয়ে ভারী অস্ত্রসহ তারা ওই স্থানে অভিযান চালায়। র্যাবের দলটি ওই স্থানে পৌঁছালে সন্ত্রাসীরা গুলি চালাতে থাকে। র্যাবও পাল্টা গুলি চালালে সন্ত্রাসী দলের চারজন গুলিবিদ্ধ হয়। পরে র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
