শেরপুরে হত্যা মামলায় পিতা-পুত্রসহ ৩ জনের যাবজ্জীবন
শেরপুরে একটি হত্যা মামলায় পিতা-পুত্রসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মামলার অপর তিন আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। শেরপুর জেলা অতিরিক্ত দায়রা জন মোহাম্মদ নবাবুর রহমান বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ হাবিবুর রহমান ওরফে হবি (৫৮), তার ছেলে জহিরউদ্দিন (২০) এবং মজিবর রহমান (৫০)।
মামলার বিবরণে জানান যায়, ২০০২ সালের ২৩ জুন বিকেলে শেরপুর পৌরসভার মোবারকপুর মহল্লার বাসিন্দা হযরত আলীকে (৬০) পূর্ব শত্র“তার জের ধরে রামদা ও কিরিচ দিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে। পরে এ ব্যাপারে শেরপুর সদর থানায় মামলা হলে পুলিশ ছয় আসামীকে অভিযুক্ত করে চার্জশিট দেয়।
