২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গাজীপুরে বুধবার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (৩২) নিহত হয়েছে। সদর থানার সাইনবোর্ড এলাকায় সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

স্থানীয় সূত্র জানায়, ওই যুবক রাস্তা পার হওয়ার সময় একটি বাস (ঢাকা মেট্রো-- ব-- ১১-- ০১১৪) তাকে চাপা দেয়।

দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে।

এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।