২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে গবেষণা প্রকল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে শনিবার গবেষণা প্রকল্প বিষয়ক বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সেমিনারে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বলেন, গবেষকদের অন্তর্দৃষ্টি গবেষণার গভীরে যেতে অনুপ্রাণিত করে। তিনি অভিজ্ঞ গবেষকদের পাশাপাশি তরুণ শিক্ষকদেরও গবেষণা কাজে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। দিনব্যাপী সেমিনারে  অনুষদের ১০ জন শিক্ষক তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. এনামুল হক খান, কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আব্দুল হাই এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমিন মো. আলী।