রাজধানীর ডেমরা থেকে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া বাসস্ট্যান্ডের কাছে তিনজন ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সোমবার একথা জানায়।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হচ্ছে--রাজিব (১৯), আজিজ (২২) এবং সোহেল (৩২)।
পুলিশ জানায়, কোনাপাড়া বাসস্ট্যান্ডের কাছে রোববার রাত পৌনে ১১টার দিকে ছিনতাইকারীরা ছিনতাইয়ের চেষ্টা করছিল। এসময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।
পুলিশ ছিনতাইকারীদের কাছ থেকে একটি ওয়ানশ্যুটার গান উদ্ধার করে।
এ ব্যাপারে ডেমরা থানায় দ্রুত বিচার আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে।
