সাতক্ষীরার শহীদ সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিনের ১০ম মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হবে
সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন এর ১০ম মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হবে।
শহীদ সাংবাদিক আলাউদ্দিন দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদনা ছাড়াও প্রাদেশিক পরিষদের সদস্য থাকাকালীন সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবে দিনব্যাপী কোরানখানি, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১৯ জুন রাতে দৈনিক পত্রদূত অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে তিনি নিহত হন।
