নেশার টাকা না দেওয়ায় টাঙ্গাইলে ছেলের হাতে মা খুন
নেশার টাকা না দেওয়ায় টাঙ্গাইলের নাগরপুরের বোকরা এলাকায় বৃহস্পতিবার নেশাখোর ছেলের হাতে মা খুন হয়েছে।
নিহতের নাম রহিমা বেগম (৫৬)।
পুলিশ সূত্র জানায়, নাগরপুরের রুমন (২৮) বৃহস্পতিবার সকালে মায়ের কাছে নেশার টাকা চাই। মা তা দিতে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে মা রহিমা বেগমকে হত্যা করে।
এলাকাবাসী ঘাতক রুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
