২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ফ্লাইট কেলেঙ্কারি এড়াতে বিমান এবার ৭ মাস আগে উড়োজাহাজ লিজ নিচ্ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার হজ ফ্লাইট কেলেঙ্কারি এড়াতে আগেভাগে দুটি সুপরিসর উড়োজাহাজ ভাড়া করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 05:14 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

বিমান সূত্র জানায়, শিগগিরই ৩০৫ টিরও বেশী আসনের পাইলটসহ দুটি অত্যাধুনিক উড়োজাহাজ লিজ নেওয়া হবে।

আন্তর্জাতিক দরপত্রে সাড়া দিয়ে জর্ডানের এভিয়েশন সংস্থা দুটি বোয়িং ৭৪৭ ও একটি এএল -- ১০১১ এবং ফ্রান্সের এভিয়েশন সংস্থা একটি বোয়িং ৭৪৭ লিজ দেওয়ার প্রস্তাব দিয়েছে।

গত ২০ এপ্রিল আহ্বান করা এ দরপত্রের শেষ সময় সীমা ছিলো ৫ জুন। এখন এটি মূল্যায়নের পর্যায়ে রয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ মোমেন বলেন, হজ ফ্লাইটের বিড়ম্বনা এড়াতে বিমান এবার আগেভাগে উড়োজাহাজ ভাড়া করছে।

তবে লিজিং এ নেওয়া উড়োজাহাজগুলো হজ ফ্লাইটের সময় আনা হবে বলে তিনি বিডিনিউজকে জানান।

গত বছর ২৩ ডিসেম্বর থেকে বিমানের হজ ফ্লাইট পরিচালনার জন্য নভেম্বর নাগাদ একটি এয়ারবাস ও একটি বোয়িং ৭৪৭ লিজ নেওয়া হয়। কিন্তু বিমান কর্তৃপক্ষ এবার প্রায় সাত মাস আগেই এ লিজিং প্রক্রিয়া শেষ করতে যাচ্ছে।

বিমান সূত্র জানায়, তাদের ধারণা, এ বছর বিমান মোট সাড়ে ৩২ হাজার হাজীকে জেদ্দা পৌঁছে দেবে। ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৬ ফেব্র“য়ারি হজ ফ্লাইট শেষ হবে।

বিমান গতবার প্রায় ২৫ হাজার হজ যাত্রী পরিবহন করে। তবে সেবার অনেক দেন দরবারের পরও বিমানের নির্ধারিত হজ ফ্লাইটের জনপ্রতি ভাড়া ১,০৫০ মার্কিন ডলারে অন্য এয়ারলাইন্সগুলো হজ যাত্রী পরিবহনে রাজী না হওয়ায় বিপত্তি বাধে।

মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো ১,৩৫০ ডলার থেকে ১,৪০০ মার্কিন ডলারে হজ যাত্রী পরিবহন করে। বিমানের পাশাপাশি সৌদিয়াও সমান সংখ্যক হজ যাত্রী পরিবহন করে থাকে।

সুানিত হজ যাত্রীদের উড়োজাহাজ ভাড়া নিয়ে এ ধরনের টানা --  হেঁচড়ার জের ধরে তৎকালীন বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মাদ নাছির উদ্দিন পদত্যাগে বাধ্য হন।