২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট: যাত্রীদের দুর্ভোগ

পটুয়াখালীর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 01:30 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বাস মালিক সমিতি কমিটি নিয়ে জটিলতা ও মামলা -- পাল্টা মামলা তুলে নেওয়ার দাবিতে মালিক সমিতির একটি পক্ষ এই ধর্মঘট আহ্বান করে।

ধর্মঘটের ফলে পটুয়াখালীর সাথে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, ফরিদপুর, বরিশাল, বেনাপোল, বরগুনা সহ দেশের ৩২টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আটকে পড়া যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।