শায়খ রহমান, বাংলা ভাইসহ এ পর্যন্ত ২৯ জেএমবি ক্যাডারের বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে
২০০৪ সালের ১৭ আগস্ট ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর দেশব্যাপী সিরিজ বোমা হামলার পর এই প্রথমবারের মত ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাইয়ের ফাঁসির রায় হয়েছে।
তারাসহ এ পর্যন্ত জেএমবির ২৯ ক্যাডারের বিরুদ্ধে ফাঁসির রায় হল।
ঝালকাঠির একটি আদালত শায়খ রহমান, বাংলা ভাই, আতাউর রহমান সানি, খালেদ সাইফুল্লাহ, আবদুল আউয়াল, আসাদুর রহমান আরিফ এবং ইফতেখার হাসান আল মামুনের বিরুদ্ধে দুই বিচারক সোহেল আহম্মদ ও জগন্নাথ পাঁড়ে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২০ (বি) এবং ৩০২ ধারায় অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে ফাঁসির দ-াদেশ দেন।
এর আগে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ সাত জঙ্গিকে যাবজ্জীবন কারাদ- ও ১০ বছর করে সশ্রম কারাদ- প্রদান করেছেন।
বিভিন্ন আদালতে নয়টি মামলার রায়ে ২৯ জেএমবি সদস্যের বিরুদ্ধে ফাঁসিসহ যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদের দ-াদেশ দিয়েছেন।
এর আগে ঝিনাইদহের একটি আদালত ২১ জেএমবি সদস্যের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন। অন্যদিকে বোমা হামলার অপরাধে সিলেটে একজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়।
বরিশালে সিরিজ বোমা হামলা চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৬ মার্চ আদালত জেএমবি’র মজলিশ-ই-সূরার সদস্য খালেদ সাইফুল্লাহর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদ-াদেশ দেন।
কিশোরগঞ্জের একটি আদালত একজন জেএমবি সদস্যকে ১৪ বছরের কারাদ-াদেশ দেন। অন্যদিকে পিরোজপুরে জেএমবি ক্যাডার ফারুককে যাবজ্জীবন কারাদ-াদেশ দেওয়া হয়।
রাজশাহীর একটি আদালত গত ১৪ মে ১০ জেএমবি সদস্যের বিরুদ্ধে যাবজ্জীবন এবং জয়পুরহাটের একটি আদালত আরো তিনজনকে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা চালানোর দায়ে ২০ বছরের কারাদ-াদেশ ঘোষণা করেন।
এছাড়া ঢাকার একটি আদালতে গত ২২ মে হাফেজ মাইনুদ্দিন ওরফে হৃদয়ের বিরুদ্ধে ২০ বছরের কারাদ-াদেশ ঘোষণা করেন। গত ৩১ আগস্ট বিস্ফোরক দব্য বহনের দায়ে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।
এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গত ৩ এপ্রিল ঘোষণা দিয়েছিলেন, সরকার বোমা হামলার দায়ে জেএমবি সদস্যদের বিরুদ্ধে দায়ের করা নয়টি মামলা চিহ্নিত করেছে এবং পরবর্তী দুমাসের মধ্যে ওই মামলাগুলোর রায় দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমরা নয়টি জেলায় দায়ের করা মামলাগুলোকে চাঞ্চল্যকর হিসেবে বিবেচনা করছি। আগামী দুমাসের মধ্যে সেগুলো রায় নিশ্চিত করতে আমাদের পরিকল্পনা রয়েছে।
নয়টি চাঞ্চল্যকর মামলাগুলো হচ্ছে- চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং সাতক্ষীরা আদালত চত্বরে বোমা হামলা, গাজীপুর আদালতে আত্মঘাতী হামলা। ওই হামলাগুলোতে জড়িত থাকার অভিযোগে সিলেট থেকে শায়খ রহমানকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে বাংলা ভাইকে শায়খের ছেলে নাবিলকে কুমিল্লা থেকে আটক করা হয়।
দেশব্যাপী বোমা হামলা ও আত্মঘাতী বোমা হামলায় জেএমবি নেতাদের বিরুদ্ধে পুলিশ ২৩৫টি মামলা দায়ের করে।
ওই মামলাগুলোর মধ্যে পুলিশ ১২৯টি মামলার চার্জশিট দাখিল করেছে, ১০৬টি মামলার তদন্ত চলছে এবং ৭৪টি মামলা বিচারাধীন রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত জেএমবি প্রধান শায়খ রহমান ও সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাইসহ ৬৮৩ জনকে আটক করেছে।
আটক অন্য গুরুত্বপূর্ণ নেতারা হলো- জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, মজলিশে শূরার সদস্য আবদুল আউয়াল ও হাফেজ মাহমুদ, খালেদ সাইফুল্লাহ ও সালাউদ্দিন।
সানি শায়খ রহমানের ছোট ভাই ও আবদুল আউয়াল জামাতা।
পুলিশ এ পর্যন্ত রহমানের বিরুদ্ধে ৫২টি, বাংলা ভাইয়ের বিরুদ্ধে ৪৮ এবং সানির বিরুদ্ধে ২৮টি মামলার চার্জশিট দাখিল করেছে।
