২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থি ক্যাডার নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি মাঠে রোববার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে বিপ্লবী কমিউনিস্ট পার্টির এক ক্যাডার নিহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 10:32 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহত চরমপন্থির নাম গৌতম বিশ্বাস (৩৫)। সে একই উপজেলার খোশালপুর গ্রামের নিরাপদ বিশ্বাসের পুত্র।

র‌্যাব জানায়, গৌতমকে খোশালপুর গ্রাম থেকে শনিবার বিকেলে গ্রেপ্তার করা হয়।

গৌতমের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রঘুনাথপুরে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা গৌতমের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় গৌতম  র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, নিহত গৌতমের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও মুক্তিপণ আদায়সহ ১০টি মামলা রয়েছে।