সাভারে ফ্যাক্টরিতে হামলাকারী সন্দেহে র্যাবের হাতে ১ ব্যাক্তি আটক
সাভার গার্মেন্টস শিল্পে হামলায় জড়িত সন্দেহে র্যাব বৃহস্পতিবার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন থেকে একজনকে গ্রেপ্তার করেছে।
আটককৃত তজিবর সরকার তাজপুর এলাকার বাসিন্দা। সে নিজেকে যুবলীগ নেতা বলে দাবি করে।
সূত্র জানায়, র্যাব তজিবর সরকারকে তার নিজ বাড়ির নিচে তৈরি গুহা থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে আন্দোলনের বিভিন্ন কাগজপত্র ও হামলায় নেতৃত্বদানকারীদের একটি তালিকাও উদ্ধার করা হয়।
জানা গেছে, তজিবর সরকার ইউনিভার্স গার্মেন্টস’র সামনে শ্রমিকদের ১৬ ও ২০ মের সমাবেশসহ ২২ মে গার্মেন্টস জ্বালাও পোড়াওর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করে।
অপরদিকে আশুলিয়া থানার ওসি জমির উদ্দিন জানান, তজিবরকে র্যাব গ্রেপ্তারের পর থানা পুলিশে সোপর্দ করে। পরে থানা পুলিশ তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমা- চাইলে আদালত চার দিনের রিমা- মঞ্জুর করে।
