২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের বল গোলরক্ষকদের জন্য সমস্যা সৃষ্টি করবে-লেহম্যান

জার্মান বিশ্বকাপ দলের গোলরক্ষক জেন্স লেহম্যান এবারের বিশ্বকাপে গোলরক্ষকদের কঠিন সময় পার করতে হবে বলে মনে করছেন। কারণটা হচ্ছে এবারের বিশ্বকাপের বল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সোমবার এক সংবাদ সম্মেলনে লেহম্যান জানান, এবারের বিশ্বকাপের বলগুলো মাঠের অন্য খেলোয়াড় এবং দর্শকদের জন্য, গোলরক্ষকদের জন্য নয়।

তিনি আরও জানান, বৃষ্টি হলে তো কথাই নেই, ভেজা বল গ্রিপ করতে গোলরক্ষকদের বেশি সমস্যায় পড়তে হবে। তাছাড়া এই বল বাতাসেও ঘোরে বেশি।

এবারের বিশ্বকাপে এডিডাসের তৈরী ‘টিমগেইস্ট’ বল ব্যবহার করা হবে। লেহম্যান এই ধরনের বলকে এডিডাসের প্রতিদ্বন্দ্বি নাইকির বলের সাথে তুলনা করেছেন।

তিনি বলেন, নাইকির বলগুলোকে মনে হয় পুরনো ধাঁচের চামড়ার বল, অন্যদিকে এডিডাসের বলকে প্লাস্টিকের বল ছাড়া কিছুই মনে হয়না। দুই ধরনের বলই গোলরক্ষকদের বিপদে ফেলে দেয়।

জার্মান দল বর্তমানে অনুশীলনের জন্য সুইজারল্যান্ডে অবস্থান করছে। সুইজারল্যান্ডে তারা অবস্থান করবে ৩০ জুন পর্যন্ত। মিউনিখে ৯ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে জার্মানি।