২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ পরিবেশিত সংবাদের প্রতিবাদ

বিডিনিউজ থেকে শনিবার পরিবেশিত এবং রোববার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘সাভারের এমপির টেলিফোন--ধমকে ধর্ষণ মামলায় আটক জামাত নেতা আইয়ুব আলীকে আশুলিয়া থানা ছেড়ে দেওয়া’ সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা--১২ (সাভার) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এক প্রতিবাদলিপিতে রোববার তিনি বলেন, সংবাদটি ভিত্তিহীন, মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত।

সংবাদের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘ইহা সম্পূর্ণ পুলিশের ব্যাপার।’

তিনি বলেন, ‘আমি আশুলিয়া থানার ওসি মোহাম্মদ জমির উদ্দিনকে টেলিফোনে ধমক ও আসামিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিইনি।’