আইরিন খান সিডনি শান্তি পুরস্কারে ভূষিত
বাংলাদেশী বংশোদ্ভূত বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খান সিডনি শান্তি পুরস্কার লাভ করেছেন।
বিশ্ব শান্তিতে উল্লেখযোগ্য অবদানের জন্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান সিডনি পিস ফাউন্ডেশন এ পুরস্কার দিয়ে থাকে।
ফাউন্ডেশনের চেয়ারপার্সন অ্যালান ক্যামেরন বলেন, বিশ্বজনীন মানবাধিকারের ক্ষেত্রে সাহসী ভূমিকা রেখেছেন আইরিন খান। ক্যামেরন নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধেও আইরিন খানের ভূমিকার কথা উল্লেখ করেন।
বিশ্বের প্রান্তিক মানুষের নামে এ পুরস্কার প্রদানের মাধ্যমে তাকে সম্মানিত হয়েছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আইরিন খান।
অস্ট্রেলিয়ার অন্যান্য শান্তি পুরস্কারের মধ্যে আন্তর্জাতিকভাবে এ পুরস্কারটির বিশেষ পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।
আইরিন খান আগামী ১ নভেম্বর পুরস্কার গ্রহণ উপলক্ষে বক্তৃতা দেবেন এবং ২ নভেম্বর সিডনি বিশ্ববিদ্যালয়ে তার সম্মানে ডিনারের আয়োজন করা হবে।
