কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চরিয়াকুনা গ্রামে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম আব্দুল হাকিম (৬৫)। তার বাড়ি বাজিতপুর গ্রামে।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে বৃদ্ধ আব্দুল হাকিমের রিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ব্যাপারে কাটিয়াদি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
