২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাড়ইপাড়া এলাকায় শুক্রবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 10:30 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই গাড়ির চালক নিহত হয়।

আহতদেরকে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো নেয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।