জেলা জজের প্রত্যাহার দাবিতে চট্টগ্রামে আইনজীবীদের বিক্ষোভ
চট্টগ্রাম জেলা ও দায়রা জজকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে জেলা বার অ্যাসোসিয়েশন বুধবার বিক্ষোভ দেখিয়েছে।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে কয়েকশ আইনজীবী তাদের দাবির সমর্থনে সমাবেশ করেন।
সমাবেশের বক্তারা অবিলম্বের জেলা ও দায়রা জজ আব্দুল গফুরকে প্রত্যাহার করে নেয়ার জন্যে সরকারের প্রতি দাবি জানান।
তারা অভিযোগ করে বলেন, আইনজীবীদের সাথে আলাপ আলোচনা ছাড়াই নবনিযুক্ত জজ ক্রিমিন্যাল রেগুলেটরি অর্ডার (সিআরও) এবং বিভিন্ন প্রশাসনিক নিয়ম চাপিয়ে দেন। এটি করে তিনি বার ও বেঞ্চের মধ্যেকার সম্পর্ককে নষ্ট করেছেন।
একই দাবিতে চট্টগ্রামের আইনজীবীরা গত ২৫ এপ্রিল একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন।
গত ৩ এপ্রিল থেকে আইনজীবীরা জেলা জজ মোহাম্মদ আব্দুল গফুরের আদালত বর্জন করে আসছেন।
