গাজীপুরে লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও
অব্যহত লোডশেডিংয়ের প্রতিবাদে মঙ্গলবার সকালে গাজীপুর জেলা যুবলীগ স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় ঘেরাও, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে।
স্থানীয় সূত্র জানায়, অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা যুবলীগের নেতা--কর্মীরা শহরের সার্ডি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক মুজিবুর রহমান, মাহবুবুর রহমান স্বপন, মো. মফিজউদ্দিন ও আতিকুর রহমান জুয়েল।
পরে যুবলীগ নেতা-কর্মীরা গাজীপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
কর্মসূচি চলাকালে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে অন্দোলকারীদের চেয়ে বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
