নাসরীন হককে চাপা দেওয়া গাড়িটি ত্রুটিমুক্ত: তদন্ত রিপোর্ট
অ্যাকশন এইড বাংলাদেশ প্রধান নাসরীন হককে যে গাড়িটি চাপা দিয়ে হত্যা করে, তাতে কোনো ধরণের ত্র“টি ছিলো না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিশেষজ্ঞ দল সোমবার মোটর পরিবহন পরিদর্শন রিপোর্টে এ কথা জানিয়েছে।
তদন্ত সূত্র জানায়, দুর্ঘটনাকালে গাড়ি চালক জাকির হোসেন মাদকাসক্ত ছিলো কি না, তা জানার জন্য তদন্তকারী কর্মকর্তারা এখন রক্ত পরীক্ষা রিপোর্টের অপেক্ষায়।
অপরদিকে অ্যাকশন এইড বাংলাদেশ এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করলেও তারা এখনো রিপোর্ট তৈরী করতে পারেনি।
ভিন্ন একটি পুলিশ সূত্র জানায়, জাকিরের পাঁচ দিনের পুলিশ রিমান্ড শেষে মঙ্গলবার তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হবে।
রহস্যজনক মটর গাড়ি দুর্ঘটনায় নাসরীন হক গত ২৪ এপ্রিল মারা যান। নিহতর স্বামী নূরুল ইসলাম ছোটন বিনা ময়না তদন্তে লাশ দাফন করেন। তিনি কোনো মামলাও করেননি। কিন্তু পুলিশের কাছে বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় তারা বিষয়টি তদন্ত করছে।
