কুমিল্লা থেকে ১৫ লাখ টাকার ৩ ট্রাক চোরাই কাঠ উদ্ধার
কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক তিনটি অভিযান চালিয়ে বন বিভাগ রোববার ১৫ লাখ টাকা মূল্যের তিন ট্রাক চোরাই কাঠ উদ্ধার করেছে।
সূত্র জানায়, চোরাকারবারী দল তুষের বস্তা ও ত্রিপল দিয়ে ঢেকে অবৈধভাবে এ কাঠ পাচার করছিল।
সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা মো. তোষাররফ হোসেন ও বন বিভাগের একটি দল ঢাকা অভিমুখী (ঢাকা- মোট্রো- ট- ১৪- ০৪১৮) ট্রাকটি চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা এলাকা থেকে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে আটক করে।
এর আগে একই দল সকাল ৫ টায় এবং ৮ টায় পদুয়ার বাজার রেলক্রসিং থেকে চোরাই কাঠ বোঝাই আরও দুইটি ট্রাক আটক করে। আটককৃত ট্রাকগুলো হচ্ছে: পটুয়াখালী ট- ১১- ০০০৬ এবং চট্ট- মেট্রো ট- ০৫- ০০০৪।
বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলমের নির্দেশে এ অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ১ শ’ ঘনফুট উল্লিখিত মূল্যের চোরাই কাঠ আটক করা হয়।
এ ব্যাপারে স্থানীয় থানায় বন আইনে মামলা হয়েছে।
