খুলনা-ঢাকা রুটে রকেট চলাচল ১০ দিন ধরে বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে
খুলনা-ঢাকা রুটে ১০দিন ধরে রকেট চলাচল বন্ধ রয়েছে। কবে নাগাদ তা চালু হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কেউ কিছ ুবলতে পারছেন না।
একই সময়ে তিনটি রকেট বন্ধ করে দেওয়ায় অনেকে আশংকা করছেন, খুলনা থেকে রকেট সার্ভিস সরিয়ে নেয়ার জন্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
বিআইডবি¬উটিএ কর্তৃপক্ষ অবশ্য বলছে, তিনটি রকেট মেরামত কাজের জন্যে ঢাকার ডকইয়ার্ডে রয়েছে।
এদিকে রকেট চলাচল না করায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সূত্র জানায়, ২৮ এপ্রিল থেকে খুলনা-ঢাকা রুটে রকেট চলাচল বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২৭ এপ্রিল রকেট মাসুদ খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রোববার পর্যন্ত ১০ দিনেও কোনো রকেট খুলনায় আসেনি বা এখান থেকে ছেড়ে যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ বলছেন, রকেট অস্ট্রিচ, মাসুদ ও টার্ন মেরামত কাজের জন্যে ঢাকার ডকইয়ার্ডে রয়েছে। তবে আগামী মঙ্গলবার থেকে আবার রকেট চলাচল শুরু হবে বলে কর্তৃপক্ষ আশা করছে।
