২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের উচ্চমূল্য ও সরকারের সাথে যৌথ উদ্যোগসহ টাটার নতুন প্রস্তাব

গ্যাসের উচ্চমূল্য ও সরকারের সাথে যৌথ উদ্যোগসহ বিভিন্ন প্রস্তাব সম্বলিত সংশোধিত বিনিয়োগ প্রস্তাব রোববার পেশ করেছে ভারতীয় শিল্প প্রতিষ্ঠান টাটা। নতুন এ প্রস্তাবে তিন বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 04:18 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

টাটার প্রস্তাবে তাদের সার কারখানার জন্যে প্রতি হাজার ঘনফুট গ্যাসের মূল্য তিন দশমিক এক মার্কিন ডলার এবং ইস্পাত কারখানার জন্যে প্রতি হাজার ঘনফুট গ্যাসের মূল্য দুই দশমিক ছয় ডলার প্রদানের কথা বলা হয়েছে। টাটার বিদ্যুত কেন্দ্রের জ্বালানি হবে কয়লা।