২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি’র জনসভা ঠেকাতে কানসাটে আকস্মিক হরতাল

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে এলাকাবাসী বুধবার দুপুরে আকস্মিক হরতাল ডেকেছে। বেলা ২ টা থেকে এ হরতাল শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানা যায়। 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 01:33 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

জেলার শিবগঞ্জে বিকালে অনুষ্ঠেয় স্থানীয় এমপি শাজাহান মিয়ার জনসভা ঠেকাতেই এ হরতাল ডাকা হয়েছে। এলাকাবাসী বলছেন, তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচি দিয়েছেন। এর নেপথ্যে কোনো দল বা সংগঠনের ভূমিকা নেই।

কানসাট বিদ্রোহের নেতৃত্বদানকারী পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির একজন নেতা বিডিনিউজকে বলেন, এই হরতালের নেপথ্যে কমিটির কোনো ভূমিকা নেই। এলাকাবাসী নিজেরাই সিদ্ধান্ত নিয়ে হরতাল ডেকেছে।

গত জানুয়ারিতে স্বল্প দামে নীরবচ্ছিন্ন পল্লী বিদ্যুত সরবরাহের দাবিতে কানসাটবাসী গণআন্দোলন গড়ে তুললে আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ১০ জন নিহত হয়।

ওই ঘটনার পর থেকেই এলাকাবাসী শাজাহান মিয়া এমপির ওপর ক্ষুব্ধ।