জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট-সোলাসগাড়ী সড়কের বফলগাড়ী নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা রোববার একথা জানায়।
নিহতদের নাম আব্দুর রশিদ (৩৮) এবং আমজাদ (৫০)। হতাহতের সবাই আলু ব্যবসায়ী এবং তাদের সবার বাড়ী শিকটা গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বফলগাড়ী নামক স্থানে শনিবার রাতে ইটবোঝাই একটি ট্রাক (বগুড়া-ট-১১০৭) বিপরীত দিকে থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
মোটর সাইকেলের অপর আরোহী সাইদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
