২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ ছাত্রীর শ্লীলতাহানি: ছাত্র বিক্ষোভে উত্তাল কুড়িগ্রামের কাঠালবাড়ি

কুড়িগ্রামে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার কাঠালবাড়ি ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

তিনদিনের মধ্যে অভিযুক্তকারীকে গ্রেপ্তার করা না হলে হরতালসহ বিভিন্ন কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়েছে।

সোমবার ঘটনার নায়ক সন্ত্রাসী সুমনের (২২) গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে হরতাল-অবরোধসহ বিভিন্ন ধরণের কঠোর কর্মসূচী দেওয়ার হুমকি দিয়েছে ছাত্র ছাত্রীরা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র জানায়, ২৫ ফেব্রুয়ারি কাঠালবাড়ি কলেজের একজন ছাত্রী বাড়ি ফেরার পথে জাপা নেতা আব্দুল হক ব্যাপারীর পুত্র সুমন ওই ছাত্রীকে লাঞ্চিত ও শ্লীলতাহানি করে। এ ঘটনার প্রতিবাদে রোব্বার থেকে সেখানে ছাত্র বিক্ষোভ শুরু হয়।

সোমবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের হাজার হাজার ছাত্র ছাত্রী মিছিল নিয়ে কাঠালবাড়ি সমবেত হয় এবং পরে দু’কিলোমিটার ব্যাপী দীর্ঘ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানব বন্ধন কর্মসূচির পরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতারা বেগম, জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, থানার ওসি আহসান হাবিব, প্রভাষক আব্দুল খালেক প্রমুখ।

শেষে বিক্ষোভকারীরা একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারক লিপি প্রদান করে।