২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থি কমান্ডার নিহত

ঝিনাইদহের শৈলকূপা থানার আহসাননগরে গণমুক্তি ফৌজের এক আঞ্চলিক কমান্ডার সোমবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছে।নিহত আঞ্চলিক কমান্ডারের নাম ফয়েজউদ্দিন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 09:02 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

র‌্যাব-৬ জানায়, ফয়েজকে ঢাকার সবুজবাগ থানা থেকে রোববার বিকালে র‌্যাব-২ এর সদস্যরা গ্রেপ্তার করার পর ঝিনাইদহের র‌্যাব-৬ এর কাছে হস্তান্তর করে।

ফয়েজের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য আহসাননগরে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় ফয়েজ র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব জানায়, ফয়েজের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুইটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।