২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটির পাহাড়ে ২টি রাইফেল উদ্ধার

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ে বিডিআর সদস্যরা অভিযান চালিয়ে গুলিসহ দুটি অত্যাধুনিক রাইফেল উদ্ধার করেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি।

বিডিআর সূত্র জানায়, বিডিআর সদস্যরা শনিবার রাতে বাঘাইছড়ির মাচালং-সাজেক এলাকার মধ্যবর্তী গহীন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসীদের একটি আস্তানা থেকে পরিত্যাক্ত অবস্থায় দুটি অত্যাধুনিক চাইনিজ রাইফেল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করে।

বিডিআর এর ধারণা, ওই অস্ত্র-শস্ত্রগুলো শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নামক পাহাড়ি গ্রুপের।