২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে দুটি অগ্নিকান্ড, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা

দুটি অগ্নিকাণ্ডে সোমবার গভীর রাতে ১৫টি পরিবারের ঘর, ধান-চাল, আসবাসপত্র ও নগদ অর্থ পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 10:40 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে দমকল বাহিনী সুত্রে জানা গেছে।

চওড়া বড়গাছা ইউনিয়নের উত্তর চওড়া গ্রামে বাবুলের রান্নাঘর থেকে আগুন ধরে ১৫টি ঘরসহ সবকিছু পুড়ে যায়।

অন্য অগ্নিকাণ্ডটি ঘটেছে গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনিয়া পাড়ায়।

গভীর রাতে রাজচন্দ্র রায়ের রান্নাঘর থেকে আগুন ধরে ১২টি পরিবারের ৩০টি ঘর, ধান-চাল,আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যায়।

নীলফামারী দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।