রাণীনগরে মাছ ব্যবসায়ীকে জবাই
নওগাঁর রাণীনগরে এক মাছ ব্যবসায়ীকে জবাই করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার ভোর চারটায় উপজেলার গ্রিরি গ্রামে এই হথ্যাকাণ্ড ঘটে। মাছ ব্যবসায়ীর নাম আসলাম আলী (২৮)। সে শালিয়া গ্রামের সামদাদ আলীর ছেলে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে কে বা কারা মোবাইল ফোনে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। ভোরে তার লাশ পাওয়া যায়।
পুলিশ বলছে, নিহত আসলাম চরমপন্থি দলের সক্রিয় সদস্য।
