সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের সীতাকুন্ডে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড় আমতলী এলাকায় নোয়াখালীগামী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হচ্ছেন রাশেদুল আলম। অপরজনের পরিচয় জানা যায়নি। আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুন্ড থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাককে আটক করেছে।
