৩ উইকেটে জিতেছে বাংলাদেশ
১৯৪ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমেও বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত এ ম্যাচ ৩ উইকেটে জিতে জিম্বাবুয়েকে ৫-০ তে হোয়াইটওয়াশই করল বাংলাদেশ।
গ্যারি ব্রেন্টের বোলিং বাংলাদেশের জয় কঠিন হওয়ার একটা কারণ। তবে ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীনতাও এর পেছনে কিছুটা ভূমিকা রেখেছে। বিশেষ করে সহজ জয়ের দিকে দল যখন এগোচ্ছে তখন হাবিবুল বাশারের অস্থিরতায় দু দুজন ব্যাটসম্যানের রান আউট হওয়ার আরো বড় মাশুল যে দিতে হয়নি এ-ই বেশি। শেষে অবশ্য অধিনায়ক হাবিবুল(৩২*) জয় ছিনিয়ে এনেই ফিরেছেন। সে সময় তার সঙ্গে ছিলেন মুশফিকুর রহিম(১৫*)।
