কোম্পানিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০
কোম্পানিগঞ্জ থানার বসুরহাট পেশকারহাট সড়কের রূপনগরে শুক্রবার দুপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে বসুরহাট থেকে চাপরাশিরহাটগামী বাসের (চট্ট-মেট্রো-জ-১১-০০৪৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১১-২৯৫৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী পূর্ব লামছি প্রাসাদ গ্রামের কামাল উদ্দিনের মেয়ে নূর নাহার শারমিন (১৪) ঘটনাস্থলেই মারা যায়। আহত হন বাস ও ট্রাকের আরও ৩০ যাত্রী।
আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
