২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদ হানিফের কুলখানি শুক্রবার

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ঢাকা সিটির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের কুলখানি নাজিরাবাজারের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেল ৪ টায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মোহাম্মদ হানিফের পুত্র মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন আওয়ামী লীগ নেতাকর্মী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী এবং গুণগ্রাহীসহ ঢাকাবাসীর প্রতি কুলখানিতে শরীক হওয়ার অনুরোধ জানিয়েছেন।

২৭ নভেম্বর রাত ১২ টা ৩৫ মিনিটে অ্যাপোলো হাসপাতালে মোহাম্মদ হানিফ মারা যান।