২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগ-ছাত্রদল পাল্টাপাল্টি মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্রদল সাভার থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

থানা সূত্র জানায়, ক্যাম্পাসে ছিনতাই, অপহরণ ও ছাত্রদল কর্মীদের হত্যার হুমকি দেয়ার অভিযোগে দলের মীর মশাররফ হোসেন হল শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন শুভ বাদী হয়ে ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ ও সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনিসহ ৭ নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করেন।

এদিকে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের তিন নেতা আহত হওয়ায় সোমবার রাতে ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ বাদী হয়ে ছাত্রদলের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এতে আসামি করা হয় ছাত্রদল সভাপতি পারভেজ মল্লিক ছাড়াও মহিউদ্দিন শুভ, ইমরান, মোনায়েম, অপু, জাকির, নাহিদ ও লিংকন নামের সাত নেতাকর্মীকে।