২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গনপিটুনিতে নিহত ১

জেলার মহেশপুর উপজেলার বৈচিতলা গ্রামে শুক্রবার রাতে এলাকাবাসীর গণপিটুনিতে কথিত এক ‘গরুচোর’ মারা গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 01:15 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

গোলাম মোস্তফার ছেলে নিহত সিরাজ (৪০) এর বাড়ি মহেশপুর উপজেলার পীরগাছা শংকর গ্রামে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, “সিরাজ আরো দুই সহযোগীকে নিয়ে বৈচিতলা গ্রামের জনৈক আলতাফ হোসেনোর বাড়িতে গরু চুরি করতে যায়। গৃহকর্তা টের পেয়ে তাদের বাধা দিতে গেলে তারা তিনজন মিলে তাকে অস্ত্র দিয়ে কোপ দেয়। এ সময় আলতাফের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে সিরাজকে ধরে গনপিটুনি দিয়ে মেরে ফেলে। এদিকে অন্য দুই চোর পালিয়ে যায়।”

ওসি জিয়াউজ্জামান জানান সিরাজের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।