২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বেসরকারি সংস্থায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ

বেসরকারি সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার সকালে শত শত চাকরি প্রার্থী রাজশাহী মহানগরীর বঙ্গবন্ধু কলেজ কেন্দ্রে বিক্ষোভ করেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সূত্র জানায়, পদক্ষেপ এনজিওর পক্ষে গত ১০ অক্টোবর উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্রাঞ্চ ম্যানেজার, কমিউনিটি ম্যানেজার ও জুনিয়র কমিউনিটি ম্যানেজার পদে ৫৬০ জনেকে নিয়োগ দেওয়া হবে মর্মে জাতীয় একটি দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কয়েক’শ প্রার্থী নগরীর ভদ্রা এলাকার বঙ্গবন্ধু কলেজে সকাল ৯টায় পরীক্ষায় অংশ দিতে আসেন। কিন্তু এনজিও কর্মকর্তারা কিছু প্রার্থীর পরীক্ষা নিলেও অন্যদের পরীক্ষা না নিয়েই চলে যেতে বলেন। এতে পরীক্ষায় অংশ নিতে আসা প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

নওগাঁর নজরুল ইসলাম জানান, তার বয়স ৩০। বিজ্ঞপ্তির শর্তানুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকার পরও তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। একই অভিযোগ করেন নীলফামারীর মোবারক পারভেজ। পাবনার ইকবাল মাহমুদের অযোগ্যতা হিসেবে দেখানো হয় ‘তার মোবাইল নম্বর নেই’। তিনি অভিযোগ করেন, ফোনে যোগাযোগ করে আর্থিক সুবিধা নিয়ে তারা নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র করছে।

এ ব্যাপারে পদক্ষেপ এর ঊর্ধ্বতন সহকারি কর্মসূচি ব্যবস্থাপক আনিসুর রহমান জানান, পত্রিকায় ভুল বিজ্ঞপ্তি প্রকাশ করায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক প্রার্থী না পাওয়ায় অনেকেই বাদ পড়েছেন। সুযোগ থাকলে কোটা পূরণ করেই প্রার্থী নেওয়া হতো বলে তিনি দাবি করেন।