২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সোমবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 02:10 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশা এলাকার বোয়ালিয়ার মোড়ে এই ঘটনা ঘটে। নিহত দুই ফল ব্যবসায়ী হলেন মঞ্জিল (৪০) ও জাহাঙ্গীর (৩০)।

পাংশা থানা সূত্রে জানা যায়, মঞ্জিল ও জাহাঙ্গীর সোমবার ঢাকার বাদামতলী থেকে ফল বোঝাই একটি ট্রাক নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন। রাত ১১টার দিকে ট্রাকটি বোয়ালিয়ার মোড়ে পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

মঞ্জিলকে পাংশা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়া জাহাঙ্গীরকে মঙ্গলবার সকালে ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে ট্রাক ড্রাইভারের খোঁজ পাওয়া যায়নি।

এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।