২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঘাটাইলে আফজাল হোসেন (২৪) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

রোববার বেলা একটার দিকে ঝড়কা বন থেকে পুলিশ গাছে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ সময় তার হাত, পা ও মুখ বাঁধা ছিল।

পুলিশ সূত্র জানায়, উপজেলার পুলিয়া দক্ষিণ গ্রামের নুরুল ইসলামের ছেলে ব্যবসায়ী আফজাল শনিবার সন্ধ্যায় পাওনা টাকা আদায়ের জন্য বাড়ি থেকে বের হন। রোববার দুপুরে স্থানীয় লোকজন গাছে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তিনি স্থানীয় যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে ঘাটাইল থানায় মামলা হয়েছে।