ঝালকাঠীতে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
ঝালকাঠী শহরের সদররোডে আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর পরপরই ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দেন।
প্রায় একই সময় ঝালকাঠী প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু গ্র“পের সাথে স্থানীয় বিএনপি সাংসদ ইসরাত জাহান ইরেন ভুট্টোর সমর্থকদের ধাওয়া--পাল্টা ধাওয়া হয়। এর পরপর পুরো শহরে দোকানপাট বন্ধ হয়ে যায়।
